সর্বশেষ সংবাদ

সংবাদ ও আপডেট

রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের সর্বশেষ সংবাদ এবং আপডেটসমূহ।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি নদী শাসন হবে: অপু
২/২/২০২৬
দেশ রূপান্তর

আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি নদী শাসন হবে: অপু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি নদী শাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চর মাইজারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নদীভাঙন রোধ ও নাব্যতা রক্ষায় বিজ্ঞানভিত্তিক ড্রেজিং, তীর সংরক্ষণ ও পানিপ্রবাহ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিনের অবহেলায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। এর আগে তিনি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সহায়তার আশ্বাস দেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্ত্রী-সন্তানকে নিয়ে নির্বাচনী প্রচারে নুরুদ্দিন আহাম্মেদ অপু
৩০/১/২০২৬
দৈনিক ইত্তেফাক

স্ত্রী-সন্তানকে নিয়ে নির্বাচনী প্রচারে নুরুদ্দিন আহাম্মেদ অপু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শরীয়তপুর-৩ আসনে ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জে জোরালো প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। নির্বাচনী প্রচারের মাঠে ভিন্ন আবহ তৈরি করেছেন তিনি। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ও শুক্রবার সকাল থেকে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ব‍্যাপক গণসংযোগ করেন। নির্বাচনী প্রচারণায় অপুর পরিবারের সদস্যদের উপস্থিতি ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং প্রচারে এনে দিয়েছে অন্যরকম উষ্ণতা। ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারী সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি। আমার পরিবারও এই ভালোবাসার অংশীদার। উন্নত, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ শরীয়তপুর গড়তে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : নুরুদ্দিন অপু
১৯/১/২০২৬
কালবেলা

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সততা ও নিষ্ঠা ধরে রাখো, তাহলেই একদিন এই সমাজ ও দেশ আলোকিত হবে। রোববার (১৮ জানুয়ারি) ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একে একে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় দৌড়, লং জাম্প, চেয়ার দৌড়, কাবাডি, রশি টানাটানি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার চাঞ্চল্যে বিদ্যালয় চত্বর জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, খেলাধুলা ও সংস্কৃতি মানুষকে মানসিকভাবে দৃঢ় ও মানবিক করে তোলে। আজ তোমাদের হাসিমুখ দেখে বুঝতে পারছি ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের হাতেই নিরাপদ। দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সততা ও নিষ্ঠা ধরে রাখো, তাহলেই একদিন এই সমাজ ও দেশ আলোকিত হবে।

শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু
১৪/১/২০২৬
কালবেলা

শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যেই শরীয়তপুরকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে তাদের মূল্যায়ন করেছে। কিন্তু আওয়ামী লীগ সেই মূল্যায়নের প্রতিদান দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা বা অনুভূতি ছিল না বলেই আজ দেশের রাস্তাঘাটসহ সামগ্রিক অবকাঠামো বেহাল অবস্থায় পৌঁছেছে। তিনি আরও বলেন, শরীয়তপুর একটি সম্ভাবনাময় জেলা হলেও দীর্ঘদিন ধরে এটি অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে জেলা হিসেবে শরীয়তপুর এখনো অনেক পিছিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই এই জেলার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি সুপরিকল্পিত রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।

আমার ওপর যে অত্যাচার হয়েছে, তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি: অপু
৯/১/২০২৬
ঢাকা টাইমস

আমার ওপর যে অত্যাচার হয়েছে, তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি: অপু

শরীয়তপুর-৩ আসন (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে নতুন করে শরীয়তপুর গড়ে তুলতে চাই। আমার ওপর যে অত্যাচার হয়েছে, তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আজ ভেদরগঞ্জ থানাধীন পৌর এলাকার আওয়ামী লীগের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি মুগ্ধ। তিনি আরও বলেন, যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলো সম্পন্ন করতে আমি— আমার দল বিএনপি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রশাসনিকভাবে যেন কেউ হয়রানির শিকার না হয়— এ প্রত্যাশা করছি। ‎বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়র বাসার চোকদারের বাড়িতে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্লান আছে: নুরুদ্দিন অপু
৫/১/২০২৬
প্রথম আলো

দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্লান আছে: নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, সেজন্য দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্লান আছে। সামাজিক উন্নয়ন নিয়ে প্লান আছে, অর্থনীতি নিয়ে প্লান আছে, কর্মসংস্থান নিয়ে প্লান, শিক্ষা নিয়েপ্লান আছে। তেমনি শরীয়তপুরকে নিয়েও একটা প্লান আছে। গত ১৭ বছরে শরীয়তপুরকে বলা হয় অবহেলিত শরীয়তপুর। শরীয়তপুরকে মর্ডান এবং আধুনিক শহর বানানোর জন্য তারেক রহমানের একটা প্লান আছে। বিএনপি যদি ক্ষমতায় আসে। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে গর্বিত বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শরীয়তপুরে চার মন্দিরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন অপু
১৭/১২/২০২৫
ইতিফাক

শরীয়তপুরে চার মন্দিরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন অপু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চারটি মন্দির কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের অবসান ঘটেছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে এ জটিলতার নিষ্পত্তি করায় প্রশংসায় ভাসছেন শরীয়তপুর ৩ আসনের (ডামুড্যা–গোসাইরহাট–ভেদরগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মন্দির কমিটির প্রতিনিধি, স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক বৈঠকের মাধ্যমে প্রত্যেক পক্ষের বক্তব্য মনোযোগসহকারে শোনেন তিনি। পরে পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা, পূজা-পার্বণের সময়সূচি ও মন্দির ব্যবস্থাপনা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান করা হয়।

মিয়া নুরুদ্দিন অপুর জনসংযোগে জনস্রোত
৩১/১০/২০২৫
দেশ রূপান্তর

মিয়া নুরুদ্দিন অপুর জনসংযোগে জনস্রোত

সকালে ঢাকা থেকে পদ্মা সেতু পার হতেই দেখা গেল জনতার স্রোত। তাদের মুখে সেøাগান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় প্রতীক ধানের শীষ আর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নামে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পথসভার সেই জনস্রোত মুহূর্তেই রূপ নেয় জনসমুদ্রে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জ আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পদ্মা সেতুর টোল প্লাজা পার হতেই ফুলেল শুভেচ্ছা জানাতে শুরু করেন দলের নেতাকর্মী আর জনতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (পিএস) নুরুদ্দিন অপু দলের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল আনুষ্ঠানিকভাবে নিজ জেলায় যান। দীর্ঘ বছর রাজপথ কাঁপানো আর বারবার কারা নির্যাতিত সাবেক এ ছাত্রনেতাকে নিজেদের প্রার্থী হিসেবে পেয়ে উচ্ছ্বাসে ভেসে যান নেতাকর্মীরা। অবহেলিত শরীয়তপুরের উন্নয়নের আশায় তারেক রহমানের এ ঘনিষ্ঠজনকে কাছে পেয়ে গণসংযোগ আর পথসভাগুলোতে নামে জনতার ঢল। দিনভর কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ যোগ দেন। কেউ কেউ অপুকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন, বয়োজ্যেষ্ঠরা মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তাদের প্রিয় নেতাকে।

সাথে থাকার জন্য ধন্যবাদ

সবসময় সর্বশেষ আপডেটের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে চোখ রাখুন।