গণতন্ত্র, ন্যায় ও
মানুষের পক্ষে নেতৃত্ব
মিয়া নুরুদ্দিন অপু সম্পর্কে
গণমানুষের নেতা
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু হলেন বাংলাদেশের একজন সক্রিয় রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গুরুত্বপূর্ণ নেতা। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। তিনি শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে পরিচিত।
আমাদের নির্বাচনী ইশতেহার
সর্বশেষ আপডেট

আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি নদী শাসন হবে: অপু
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি নদী শাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চর মাইজারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নদীভাঙন রোধ ও নাব্যতা রক্ষায় বিজ্ঞানভিত্তিক ড্রেজিং, তীর সংরক্ষণ ও পানিপ্রবাহ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিনের অবহেলায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। এর আগে তিনি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সহায়তার আশ্বাস দেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্ত্রী-সন্তানকে নিয়ে নির্বাচনী প্রচারে নুরুদ্দিন আহাম্মেদ অপু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শরীয়তপুর-৩ আসনে ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জে জোরালো প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। নির্বাচনী প্রচারের মাঠে ভিন্ন আবহ তৈরি করেছেন তিনি। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ও শুক্রবার সকাল থেকে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। নির্বাচনী প্রচারণায় অপুর পরিবারের সদস্যদের উপস্থিতি ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং প্রচারে এনে দিয়েছে অন্যরকম উষ্ণতা। ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারী সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি। আমার পরিবারও এই ভালোবাসার অংশীদার। উন্নত, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ শরীয়তপুর গড়তে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : নুরুদ্দিন অপু
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সততা ও নিষ্ঠা ধরে রাখো, তাহলেই একদিন এই সমাজ ও দেশ আলোকিত হবে। রোববার (১৮ জানুয়ারি) ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একে একে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় দৌড়, লং জাম্প, চেয়ার দৌড়, কাবাডি, রশি টানাটানি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার চাঞ্চল্যে বিদ্যালয় চত্বর জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, খেলাধুলা ও সংস্কৃতি মানুষকে মানসিকভাবে দৃঢ় ও মানবিক করে তোলে। আজ তোমাদের হাসিমুখ দেখে বুঝতে পারছি ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের হাতেই নিরাপদ। দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সততা ও নিষ্ঠা ধরে রাখো, তাহলেই একদিন এই সমাজ ও দেশ আলোকিত হবে।

শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু
শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যেই শরীয়তপুরকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে তাদের মূল্যায়ন করেছে। কিন্তু আওয়ামী লীগ সেই মূল্যায়নের প্রতিদান দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা বা অনুভূতি ছিল না বলেই আজ দেশের রাস্তাঘাটসহ সামগ্রিক অবকাঠামো বেহাল অবস্থায় পৌঁছেছে। তিনি আরও বলেন, শরীয়তপুর একটি সম্ভাবনাময় জেলা হলেও দীর্ঘদিন ধরে এটি অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে জেলা হিসেবে শরীয়তপুর এখনো অনেক পিছিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই এই জেলার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি সুপরিকল্পিত রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।

আমার ওপর যে অত্যাচার হয়েছে, তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি: অপু
শরীয়তপুর-৩ আসন (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে নতুন করে শরীয়তপুর গড়ে তুলতে চাই। আমার ওপর যে অত্যাচার হয়েছে, তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আজ ভেদরগঞ্জ থানাধীন পৌর এলাকার আওয়ামী লীগের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি মুগ্ধ। তিনি আরও বলেন, যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলো সম্পন্ন করতে আমি— আমার দল বিএনপি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রশাসনিকভাবে যেন কেউ হয়রানির শিকার না হয়— এ প্রত্যাশা করছি। বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়র বাসার চোকদারের বাড়িতে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্লান আছে: নুরুদ্দিন অপু
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, সেজন্য দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্লান আছে। সামাজিক উন্নয়ন নিয়ে প্লান আছে, অর্থনীতি নিয়ে প্লান আছে, কর্মসংস্থান নিয়ে প্লান, শিক্ষা নিয়েপ্লান আছে। তেমনি শরীয়তপুরকে নিয়েও একটা প্লান আছে। গত ১৭ বছরে শরীয়তপুরকে বলা হয় অবহেলিত শরীয়তপুর। শরীয়তপুরকে মর্ডান এবং আধুনিক শহর বানানোর জন্য তারেক রহমানের একটা প্লান আছে। বিএনপি যদি ক্ষমতায় আসে। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে গর্বিত বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভিডিও গ্যালারি

সাধারণ মানুষের সাথে যেভাবে মিশে গেলেন বিএনপি নেতা

আধুনিক জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি মিয়া নুরুদ্দিন অপুর

গ্রামে গ্রামে গণসংযোগ করছেন নুরুদ্দিন অপু

ভেদরগঞ্জে নুরুদ্দিন আহাম্মেদ অপুর পথসভা

নুরুদ্দিন অপুর পথসভায় জনতার ঢল

নিজ নির্বাচনী এলাকায় এসেছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আধুনিক শরীয়তপুর গড়ার প্রতিশ্রুতি দিলেন নুরুদ্দিন অপু

মিয়া নুরুদ্দিন অপুর আগমনে শরীয়তপুরে হাজার হাজার নেতাকর্মীর ঢল
ফটো গ্যালারি
























আপনার মতামত
মিয়া নুরুদ্দিন অপু-কে দেশ গঠনে আপনার মূল্যবান পরামর্শ দিন